সার্চ জায়ান্ট গুগল ‘কুইক ভিউ’ নামে একটি নতুন ফিচার পরীক্ষা করছে। ফিচারটি ব্যবহারকারীদের আরো সহজে খাবারের রেসিপি খুঁজে পেতে সাহায্য করবে। এক্ষেত্রে কেউ যদি ‘চকোলেট কেক রেসিপি’ লিখে সার্চ করেন, তিনি স্ত্রিনে একটি কুইক ভিউ বাটন দেখতে পাবেন, যা ট্যাপ করলে পূর্ণ রেসিপিটি প্রদর্শন করবে। গুগলের সার্চ পেইজটি ত্যাগ না করেই এখানে উপকরণ, ছবি এবং ধাপে ধাপে নির্দেশনা দেখা যাবে। গুগল কিছু নির্বাচিত রেসিপি ব্লগারদের সঙ্গে ফিচারটি নিয়ে কাজ করছে বলে জানিয়েছে। পরীক্ষায় কিছু নির্বাচিত রেসিপি ব্লগারদের সঙ্গে কাজ করছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কোম্পানিটি। খবর দ্য ভার্জ
সার্চ রেজাল্টে পুরো রেসিপি দেখাতে নতুন ফিচার পরীক্ষা গুগলের
সার্চ জায়ান্ট গুগল ‘কুইক ভিউ’ নামে একটি নতুন ফিচার পরীক্ষা করছে। ফিচারটি ব্যবহারকারীদের আরো সহজে খাবারের রেসিপি খুঁজে পেতে সাহায্য করবে।










