শোনা যায়, ছোটবেলা থেকেই মানচিত্র অঙ্কনে জন্মগত নৈপুণ্যের অধিকারী ছিলেন। আর মাত্র ১২ বছর বয়সেই নিজের গ্রামের মানচিত্র এঁকে সবাইকে চমকে দিয়েছিলেন। ব্রিটিশ ভূগোলবিদ ও ঐতিহাসিক জেমস রেনেল—তিনিই প্রথমবারের মতো বাংলার গ্রহণযোগ্য একটি মানচিত্র অঙ্কন করেন। জন্ম ১৭৪২ সালের ৩ ডিসেম্বর লন্ডনের ডেভন শহরের নিকটবর্তী চাডলি গ্রামে। শৈশবে মা-বাবা কিংবা পরিবারের সান্নিধ্যবঞ্চিত রেনেল মাত্র ১৪ বছর বয়সে সমুদ্রগামী জাহাজের মিডশিপম্যান হিসেবে যোগ দেন। ১৭৬০ সালে অভিজ্ঞ ক্যাপ্টেন হাইড পার্কারের অধীনে সমুদ্র জরিপের কাজ শেখা শুরু করেন। শোনা যায়, সে সময় তিনি ভারতের পন্ডিচেরি এসেছিলেন। এর তিন বছর পর নেপচুন নামে একটি  জাহাজে করে ফের ভারত হয়ে আসেন বাংলাদেশে। তখন বাংলার গভর্নরের সেক্রেটারি ছিলেন রেনেলের বন্ধু। তার সুপারিশেই তিনি যোগ দেন বাংলার সার্ভেয়ার জেনারেল পদে। রেনেলের কর্মস্থল ছিল ঢাকা। ততদিনে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থানও বেশ সুসংহত।

১৭৬৪ সালের শুরুর দিকে তিনি বাংলার বিস্তীর্ণ অঞ্চলের জরিপ সম্পন্ন করে মানচিত্র তৈরির কাজ শুরু করেন। সমুদ্রগামী জাহাজের মিডশিপম্যান হিসেবে কাজ করে পরবর্তী সময়ে বিভিন্ন জাহাজে কাজ করতে করতে নৌ-জরিপে হাত পাকানো ছিল তার। কলকাতার তত্কালীন গভর্নর হেনরি ভ্যানসিটার্ট ১৭৬৪ সালের ৬ মে জেমস রেনেলকে নদীয়া জেলার উত্তর সীমানাবর্তী জলঙ্গি নদীর মাথা থেকে পূর্ব দিকে ঢাকা পর্যন্ত গঙ্গা ও পদ্মার দক্ষিণ তীর তথা অববাহিকাবর্তী নদী-নালা জরিপের জন্য নিযুক্ত করেন। তার প্রতি নির্দেশ ছিল জলঙ্গি থেকে শুরু করে গঙ্গা (বর্তমানে পদ্মা) ও মেঘনার সঙ্গমস্থল পর্যন্ত দক্ষিণ তীরের গোটা এলাকা জরিপের। প্রাপ্ত তথ্যমতে, বাম দিকের তীর জরিপ করে তিনি ক্রমেই মেঘনা, ব্রহ্মপুত্র, আসাম