কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়

কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানায়

কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়

প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা।।

 

কত বছর পাহাড় বাঁচে ভেঙে যাবার আগে

কত বছর মানুষ বাঁচে পায়ে শিকল পরে।।

ক’বার তুমি অন্ধ সেজে থাকো অনুরাগে।।

বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে।

 

কত হাজারবারের পর আকাশ দেখা যাবে

কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে।।

কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে।।

বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে।