বিশ্বপর্যটক রামনাথ বিশ্বাসের জন্ম ১৮৯৪ সালের ১৩ জানুয়ারি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিদ্যাভূষণ পাড়ায়। ১৯৩০-এর দশকে বাইসাইকেলে চেপে তিনি বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন। দুনিয়ার দুর্গমতম স্থানেও তিনি পা রেখেছেন। ভ্রমণের পাশাপাশি তিনি অক্লান্তভাবে লিখে গেছেন। উপন্যাস থেকে ভ্রমণবৃত্তান্ত মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিরিশের বেশি, যার মধ্যে আছে— অন্ধকারের আফ্রিকা, আজকের আমেরিকা, বেদুইনের দেশে, মরণবিজয়ী চীন, মাওয়ের দেশে, লাল চীন, সর্বস্বাধীন চীন প্রভৃতি। তার রচিত গ্রন্থে সংশ্লিষ্ট দেশের ইতিহাস, সমসাময়িক সমাজ ও রাজনীতির নির্মোহ বিবরণী পাওয়া যায়। ১৯৫৫ সালের ১ নভেম্বর চিরকুমার রামনাথ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিমল মুখার্জী ১৯২৬ সালে সাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন। অর্ধশতক পরে তিনি তার সেই ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে দুচাকায় দুনিয়া নামে একটি গ্রন্থ প্রকাশ করেন।






