মাত্র ৩১ বছর বয়সেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস। আগামীকাল মঙ্গলবার ডারহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি হবে ৫০ ওভারের ক্রিকেটে ইংলিশ অলরাউন্ডারের শেষ ম্যাচ। সামাজিক মাধ্যম টুইটারে এক বার্তায় এ ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো এই তারকা।
স্টোকস লিখেছেন, মঙ্গলবারের ম্যাচটি হতে যাচ্ছে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেটে আমার শেষ ম্যাচ। আমি এই সংস্করণ থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এই অবিশ্বাস্য সিদ্ধান্ত নেয়া অনেক কঠিন ছিল। ইংল্যান্ডের হয়ে সতীর্থদের সঙ্গে খেলা প্রতিটি মিনিট আমি উপভোগ করেছি। এটি ছিল খুবই দারুণ একটি ভ্রমণ।
তিনি জানান, আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, আমার সবকিছু টেস্ট ক্রিকেটকে দিতে চাই এবং টি২০ ক্রিকেটকে আরো কিছু দিতে অঙ্গীকারবদ্ধ, এটাই আমি অনুভব করছি।
১০৪টি ওয়ানডেতে ৩৯.৪৪ গড়ে ২ হাজার ২১৯ রান করেছেন স্টোকস। এই সংস্করণে তিনটি সেঞ্চুরি ও ২১টি সেঞ্চুরি রয়েছে তার। বল হাতে নিয়েছেন ৭২টি উইকেট।










