আগামী ৩০ জুলাই বিয়াল্লিশ পেরিয়ে তেতাল্লিশ বছরে পা দিতে চলা জেমস অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে শুক্রবার রাতের ম্যাচে দারুণ পারফর্ম করে উস্টারশায়ারের বিপক্ষে জিতিয়েছেন ল্যাঙ্কাশায়ারকে। অ্যান্ডারসন ৩২ রানে ৩টি ও লুক উড ৩৪ রানে ৩টি উইকেট নিলে ১৪৩ রানে গুটিয়ে যায় উস্টারশায়ার। জবাবে সাত উইকেটের জয় পায় ল্যাঙ্কাশায়ার। ক্রিকইনফো
বিয়াল্লিশেও উজ্জ্বল জেমস অ্যান্ডারসন
আগামী ৩০ জুলাই বিয়াল্লিশ পেরিয়ে তেতাল্লিশ বছরে পা দিতে চলা জেমস অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট।










