নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলের জয় পায় ফারাওরা।
টাইব্রেকারের আগে ম্যাচের দুটি গোলই করে মিসর! ১৩ মিনিটে ইমাম আসুর মিসরকে এগিয়ে দেন। ৫৫ মিনিটে মোহাম্মদ হানি আত্মঘাতী গোল করলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও হানি আত্মঘাতী গোল করেছিলেন। শুক্রবার রাতের ম্যাচে পরে টাইব্রেকারে মিসর জয়লাভ করায় হানি আত্মগ্লানি থেকে বেঁচে যান।
শেষ ষোলোয় আর্জেন্টিনা ও কেপ ভার্দে ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে মিসর।
বিশ্বকাপের নকআউট ম্যাচে অস্ট্রেলিয়ার জয় না পাওয়ার হাহাকার আরো দীর্ঘ হলো। তারা তিন ম্যাচ খেলে তিনটিতে হেরেছে।
টাইব্রেকারে হ্যারি সুটার ও টিনএজ লুকাস বেরিংটন পেনাল্টি মিস করেন।
জয় শেষে মিসর অধিনায়ক মোহাম্মদ সালাহ বলেন, ‘এটা ইতিহাস। ম্যাচের আগে আমি ছেলেদের বলেছি, এটা তোমাদের জন্য পারফর্ম করার সবচেয়ে বড় মঞ্চ। উপভোগ করো এবং নিজেদের ওপর চাপ নিও না। আমরা জিততে পেরেছি বলে আমি অনেক আনন্দিত। তাদের (অস্ট্রেলিয়া) জন্য ভাগ্য সহায় হয়নি। ইতিহাস লিখতে পেরে আমরা খুশি।’









