লা লিগায় শনিবার রাতে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় রিয়াল মাদ্রিদ। একদিন পরই শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে কাতালানরা। আজ রোববার ঘরের মাঠে ওভিয়েদোকে ৩-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা।
আজ বার্সার হয়ে গোল করেন দানি ওলমো, রাফিনহা ও লামিনে ইয়ামাল। তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে ওলমো, ৫৭ মিনিটে রাফিনহা ও ৭৩ মিনিটে ইয়ামাল গোল করেন।
২১ রাউন্ড শেষে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের ঝুলিতে ৫১ পয়ন্ট।









