ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ওয়ানডে ও টি২০ ফরম্যাটের হেড
কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক অধিনায়ক ড্যারেন সামি।
গত টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ আগেভাগে বিদায় নেয়ার পর
পদত্যাগ করেন সাবেক কোচ ফিল সিমন্স। তার জায়গায় দায়িত্ব পালন করবেন ৩৯ বছর বয়সী
স্যামি। ২০২১ সালে ক্রিকেট ছাড়ার পর থেকে তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান
সুপার লিগের দলে কোচ হিসেবে কাজ করেছেন। এবার হেড কোচের চাপ সামলাতে হবে তাকে।
নতুন দায়িত্ব নিয়ে রোমাঞ্চিত স্যামি বলেন, ‘এটা অনেক বড়
চ্যালেঞ্জ, কিন্তু আমি এজন্য তৈরি ও রোমাঞ্চিত। আমি সুযোগটি নেয়ার অপেক্ষায় রয়েছি
এবং ড্রেসিংরুমে আমাদের যেসব খেলোয়াড় রয়েছে তাদের নিয়ে কাজ করার অপেক্ষায় রয়েছি।’
২০১২ ও ২০১৬ সালে স্যামির নেতৃত্বে
টি২০ বিশ্বকাপ জয় করে ওয়েস্ট ইন্ডিজ। এই চৌকস অলরাউন্ডার ৩৮টি টেস্ট, ১২৬টি ওয়ানডে
ও ৬৮টি টি২০ ম্যাচ খেলেছেন।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের কোচের
দায়িত্ব পেয়েছেন আন্দ্রে কোলি। তিনি জ্যামাইকার হয়ে সাতটি ম্যাচ খেলেছেন। আর গত
জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলের অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন।
খুব শিগগিরই কাজে নেমে পড়তে হবে
স্যামিকে। আগামী মাসের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনটি ওয়ানডে
খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর দলটি যাবে জিম্বাবুয়ে। সেখান ওয়ানডে বিশ্বকাপের
বাছাইপর্ব ১৮ জুন থেকে ৯ জুলাই।










