চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সোমবার রাতে পাকিস্তান সরকার এক ঘোষণায় এ কথা জানিয়েছে।

ভারতে ম্যাচ না খেলে বাংলাদেশ তাদের ম্যাচগুলো খেলতে চেয়েছিল শ্রীলংকায়। সেই দাবি মানেনি আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় নেয়া হয় স্কটল্যান্ডকে। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে সমর্থন জানিয়ে ১৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

রোববার লাহোরে আইসিসির প্রতিনিধি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভী। সেখানে বিসিবি সভাপতি নাকভীবে অনুরোধ করেন যে ১৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে ম্যাচ খেলে পাকিস্তান। এছাড়া আইসিসি, শ্রীলংকা ক্রিকেট বোর্ড ও সংযুক্ত আরব আমিরাত বোর্ড পিসিবিকে অনুরোধ জানায় ম্যাচটি খেলার।

সামগ্রিক বিষয় নিয়ে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অবহিত করেন মহসিন নাকভী। এরপর রাতে পাকিস্তান সরকার ‘এক্স’ বার্তায় জানায়, পাকিস্তান ক্রিকেট দলকে ১৫ ফেব্রুয়ারি ম্যাচ খেলার নির্দেশ দেয়া হয়েছে।