২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মৃত্যু হয় আর্জেন্টাইন ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনার। ম্যারাডোনার আকস্মিক মৃত্যুর পর এ নিয়ে উঠেছিল নানা গুঞ্জন। এবার তাতে যুক্ত হয়েছে নতুন মাত্রা।
মৃত্যুর পর জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ম্যারাডোনা। তবে চিকিৎসকদের একাংশের বক্তব্য ছিল, তার শারীরিক সমস্যা থাকলেও সেগুলো প্রাণঘাতী ছিল না। তাই ম্যারাডোনার মৃত্যু নিয়ে মতদ্বৈরথ ছিল শুরু থেকেই।
মৃত্যুর পর আট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছিল। তখন ওই আটজনের বিরুদ্ধে তদন্ত শুরু করে প্রশাসন। এবার দেশের আপিল কোর্ট জানিয়েছে, ওই আটজন পড়ছেন ট্রায়ালের মুখে।
সূত্র— গার্ডিয়ান।











