‘সে যেন রোগের প্রতিষেধক কিংবা ভ্যাকসিনের মতো’—জশপ্রীত বুমরাহ সম্পর্কে এমন মন্তব্যই করেছেন ভারতীয় ক্রিকেটার বরুণ অ্যারন। শুক্রবার রাতে আইপিএলের এলিমিনেটর ম্যাচে ২৭ রানে ১ উইকেট নিয়ে গুজরাট টাইটানসের বিপক্ষে মুম্বাইকে জিততে সাহায্য করেন বুমরাহ। ওভারে রান দিয়েছেন ৬.৭৫, যেখানে ২০ ওভারে রানরেট ১১.২০। ইএসপিএনক্রিকইনফোকে বরুণ বলেন, ‘আপনার যদি উইকেট লাগে তবে সে এসে তা করে দেবে। যদি রান আটকাতে হয়, তা-ও সে করে দেবে।’ ক্রিকইনফো