রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দ্বিতীয় অধ্যায় শুরুর পর প্রথমবার হারের স্বাদ পেলেন হোসে মরিনহো। শুক্রবার রাতে রিয়াল বেতিসের কাছে লস ব্লাঙ্কোসরা হেরে গেছে ১-০ গোলের ব্যবধানে। এ হারের পর সবচেয়ে বেশি হতাশায় ডুবেছেন হয়তো কিলিয়ান এমবাপ্পে। যোগ করা সময়ে পেনাল্টি মিস করেছেন তিনি।
ফরাসি স্ট্রাইকার রয়েছেন অনবদ্য ফর্মে। জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপে তিনি সর্বোচ্চ ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। সেই ফর্ম তিনি টেনে আনেন ক্লাবের জার্সিতেও। যদিও এবার গুরুত্বপূর্ণ এক সময়ে পেনাল্টি মিস করলেন কৃতী এ স্ট্রাইকার। তার ব্যর্থতায় পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বেতিস। আয়ারল্যান্ডের স্ট্রাইকার টনি প্যারোটের ৮১ মিনিটে করা একমাত্র গোলে ভর করে জিতেছে দলটি। ৬৮ মিনিটে বদলি হিসেবে নেমে প্যারোটই রিয়ালের বিপক্ষে বেতিসের জয়সূচক গোল এনে দেন। এতে টানা তিন জয়ের পর হারের স্বাদ পেলেন মরিনহো। ২০১৪-১৫ মৌসুমের পর এই প্রথম লিগের প্রথম চার ম্যাচের একটিতে হারল রিয়াল।










