বর্তমান অস্ট্রেলিয়ান
চ্যাম্পিয়ন বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে টানা
দ্বিতীয়বারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেছেন তিউনিসিয়ার ওন্স জাবের। শনিবারের নারী
এককের ফাইনালে তিনি মুখোমুখি হবেন চেক রিপাবলিকের মারকেতা ভনরোসোভার। আজ আরেক
সেমিফাইনালে ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে হারান তিনি।
কোয়ার্টার ফাইনাল ও
সেমিফাইনাল উভয় ম্যাচেই প্রথম সেট হেরে যাওয়ার পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান জাবের।
প্রথম সেট ৬-৭ (৫/৭) গেমে হেরে যাওয়ার পর দ্বিতীয় সেটেও ২-৪ গেমে পিছিয়ে পড়া খেলোয়াড়টিও
কি ফেরার কথা ভাবছিলেন? কিন্তু ওন্স জাবের যে হাল ছাড়া মানুষ নন। আগের ম্যাচে
বর্তমান চ্যাম্পিয়ন এলিনা রিবাকিনাকে হারিয়ে সঞ্চিত আত্মবিশ্বাস আজ টেনে আনেন
সেমিফাইনালে। দুর্দান্ত লড়াইয়ে তিনি দ্বিতীয় সেটটি জিতে নেন ৬-৪ গেমে। এরপর তৃতীয়
সেট জেতেন মোটামুটি সহজেই।
গতবারের রানার্সআপ জাবেরকে
সেন্টার কোর্টে বেশিরভাগ দর্শক সমর্থক জুগিয়েছেন। সেই সমর্থক কাজে লাগিয়ে তিনি
নিজের সেরাটা নিংড়ে দিয়ে হারান সাবালেঙ্কাকে।
এটা নিশ্চিত, উইম্বলডন এবার
পাচ্ছে নতুন চ্যাম্পিয়ন।
আজ জয় শেষে দর্শকদের
ধন্যবাদ জানিয়ে জাবের বলেন, ‘দর্শককে ধন্যবাদ, যারা আমাকে ম্যাচে রেখেছেন। তার শট
ও সার্ভের বিপক্ষে খেলাটা ছিল অত্যন্ত কঠিন। আমার ওপর বিশ্বাস রাখার জন্য অনেক ধন্যবাদ।
আমি ক্রমেই শক্তি পাচ্ছি। আমি নিজেকে নিয়ে গর্বিত।’










