ওমানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জয়ের খাতা খুলল জিম্বাবুয়ে। আজ কলম্বোয় ‘বি’ গ্রুপের ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে ১০৩ রানে গুটিয়ে যায় ওমান। জবাবে ৩৯ বল বাকি থাকতে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের জয়ের ভিতটা গড়ে দেন বোলাররা। রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভানস প্রত্যেকেই ৩টি করে উইকেট নিয়ে ওমানকে অল্প রানে আটকে দেন। সিকান্দার রাজা নেন এক উইকেট। তিনি চার ওভারে মাত্র ১৭ রান দেন। এরপর ব্রায়ান বেনেট (৪৮), ব্রেন্ডন টেলর (৩১) ও তাদিওয়ানাশে মুরুমানির (২১) ব্যাটে ভর করে সহজ জয় পায় জিম্বাবুয়ে। ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মুজারাবানি।

শুভসূচনা করা জিম্বাবুয়ের সামনে শুক্রবার বড় পরীক্ষা। ওইদিন কলম্বোয় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সিকান্দার রাজা দল।