ক্রিস্টিয়ানো রোনালদো এখন ক্যারিয়ারের গোধূলিলগ্নে। বয়স তার ৪০। এমনই সময় এসে পড়েছেন আরেক ক্রিস্টিয়ানো—ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। মঙ্গলবার ক্রোয়েশিয়ায় এক টুর্নামেন্টে জাপানের বিপক্ষে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক ঘটেছে তার। ম্যাচের ৫৪ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামে রোনালদো-পুত্র। পর্তুগাল ৪-১ গোলের জয় তুলে নেয়ায় অভিষেকটা মধুরই হয়েছে তার। বড় সন্তানের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়ায় ‘গর্বিত’ পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো। বিবিসি