চলতি বছর টেনিসের গ্র্যান্ড স্লামসহ অন্য সব আসরে ব্যতিক্রমী পোশাকের কারণে বাড়তি আলোয় থেকেছেন জাপানি তারকা নাওমি ওসাকা। কোর্টে দুর্দান্ত টেনিস উপহার দেয়ার আগে বিশেষ পোশাকে তার উপস্থিতি আলাদাভাবে নজর কাড়ছে সবার। চলতি ইউএস ওপেনেও নিত্যনতুন পোশাক পরে কোর্টে হাজির হচ্ছেন এবং এভাবে তিনি হয়ে উঠেছেন টেনিসের ফ্যাশন কুইন। বেভারলি হিলসে জন্মগ্রহণ করা ২৮ বছর বয়সী ওসাকা টেনিসের ফ্যাশনে এক অভিনবত্ব নিয়ে এসেছেন। তার ড্রেসের অংশ হয়ে থাকে কখনো সূর্য ছাতা, ড্রেসের লেজ, জাপানি কিমোনো হাতা, লাবুবু খেলনা, সুবিন্যস্ত করে বাঁধানো চুল। সম্প্রতি ধূসর রঙা হুডি, হাত ও মাথার ব্যান্ড পরে তিনি শ্রদ্ধা জানিয়েছেন এনবিএ স্টার অ্যালেন ইভারসনকে। ওসাকার পাশাপাশি এবারের ইউএস ওপেনে বেশ কিছু খেলোয়াড়কে দেখা যায় ভিন্ন লুকে ।

e