ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন স্যাম কারান। আজ শুক্রবার কলম্বোয় স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। তার বোলিং নৈপুন্যে ১৭ ওভারের ম্যাচে সিংহলিজদের ১৩৩ রানে অলআউট করে দেয় অতিথিরা। জবাবে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার সময় ১৫ ওভারে ৪ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ১২ বলে নয় রান প্রয়োজন ছিল তাদের। পরে খেলা আর শুরু না হওয়ায় ডিএলএস মেথডে ১১ রানের জয় পায় ইংল্যান্ড।
ইনিংসের ১৬তম ওভারে দাসুন শানাকা, মাহিস থিকসানা ও মাথিসা পাথিরানাকে আউট করে হ্যাটট্রিক করেন কারান। তার এ হ্যাটট্রিকে বড় সংগ্রহ গড়া হয়নি স্বাগতিক দলের। ৩৮ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া স্পিনার আদিল রশিদ দারুণ বোলিংয়ে ১৯ রানে ৩ উইকেট, জেমি ওভারটন ১৭ রানে ২ উইকেট ও লিয়াম ডসন ৩১ রানে ২ উইকেট নেন। শ্রীলংকার কুশল মেন্ডিস ২০ বলে ৩৭, পাথুম নিশাঙ্কা ২০ বলে ২৩ ও দাসুন শানাকা ১৬ বলে ২০ রান করেন।
কারানের আগে টি-টোয়েন্টি ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করার কীর্তি আছে ক্রিস জর্ডানের। ২০২৪ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ডর্জান।
রোববার পাল্লেকেলেতে দ্বিতীয় ও একই ভেন্যুতে মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১-এ জিতেছে ইংল্যান্ড।









