শুরুর একাদশে তিন পরিবর্তন আর্জেন্টিনার, আগের স্কোয়াডেই স্পেন

বিশ্বকাপ ফাইনালের শুরুর একাদশে তিন পরিবর্তন এনেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। অন্যদিকে শুরুর একাদশে কোনো পরিবর্তন আনেনি স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার দিবাগত ১টায়।

আজকের ম্যাচে আর্জেন্টিনার শুরু একাদশে লেফট-ব্যাক পজিশনে নাউয়েল মলিনার জায়গায় সুযোগ পেয়েছেন গঞ্জালো মন্তিয়েল, জুলিয়ানো সিমেওনের জায়গায় শুরুতেই নামছেন রদ্রিগো দে পল, আর লেয়ান্দ্রো পারেদেসের জায়গায় ঢুকেছেন নিকো গোন্সালেস।

এর আগে আন্তর্জাতিক ফুটবলে ১৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। দুই দলেরই জয় সমান ছয়টি করে, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, গঞ্জালো মন্তিয়েল, রদ্রিগো দে পল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকো, এন্সো ফের্নান্দেস, নিকো গোন্সালেস, আলেক্সিস মাক আলিস্তের, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস।

স্পেন একাদশ: উনাই সিমন, পেদ্রো পররো, পাউ কুবার্সি, এমরিক লাপোখ্ত‌, মার্ক কুকুরেইয়া, রদ্রি, ফাবিয়া রুইস, লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।