বিশ্বকাপ ফাইনালের আর্জেন্টিনার প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটিতে থাকা আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে বৈঠক শেষে এ তিনি এ সমর্থনের কথা জানান। বৈঠকে রাষ্ট্রদূত ওয়াহনিশ নেতানিয়াহুকে আর্জেন্টিনা জাতীয় দলের একটি জার্সি উপহার দেন। একই সঙ্গে শোনান আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেইর পাঠানো একটি অডিও বার্তা। সেখানে মিলেই বলেন, ‘আপনি আমার বন্ধু, সব সময় আমাদের সমর্থন করেন। আমি জেনে খুব খুশি হয়েছি যে আপনি আমার কারণে আর্জেন্টিনাকে সমর্থন করছেন।’

এর জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, তুমি একজন বন্ধু। সত্যিকারের বন্ধু। আমরা তোমার পাশে আছি, নানা ক্ষেত্রেই আর্জেন্টিনাকে সমর্থন করছি, আগামীকালও করব। শুভকামনা।’

পরে রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু নিজের সমর্থনের বিষয়টি আরো স্পষ্ট করে বলেন, ‘আমি এটা লুকাই না যে আমি আর্জেন্টিনার সমর্থক। আমার মনে হয়, ইসরায়েলের বেশির ভাগ নাগরিকও আর্জেন্টিনাকেই সমর্থন করছেন। শুভকামনা! ভামোস আর্জেন্টিনা।’

বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয় এবং নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে মাঠে নামবে। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য স্পেনের।