ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রাউন্ড রবিন লিগে এখনো সাত ম্যাচ বাকি। তবে এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফে খেলবে কোন চারটি দল। সবার আগে প্লে-অফের টিকিট কাটে গুজরাট টাইটানস। ১৮ মে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে সেরা চারের টিকিট পায় শুবমান গিলের দল। তাদের ওই জয়ে একই দিন প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের। চতুর্থ টিকিটের রেসে ছিল মুম্বাই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালস। বুধবার রাতে মুস্তাফিজুর রহমানের দিল্লিকে ৫৯ রানে হারিয়ে চতুর্থ ও শেষ দল হিসেবে প্লে-অফে উঠে যায় মুম্বাই।