দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেট টাইটানসকে ১২ রানে হারিয়ে দ্বাদশ বিপিএলের ফাইনালে নাম লেখাল রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার ফাইনালে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস, যাদের কাছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তারা হেরেছে।
আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে রাজশাহী। ৭৭ রানের পার্টনারশিপ গড়ে রাজশাহীকে লড়াই করার পুঁজি গড়ে দেন কিউই তারকা কেন উইলিয়ামসন ও জেমস নিশাম। কেন ৪৫ ও নিশাম ৪৪ রান করেন। জবাব দিতে নেমে সিলেট ৮ উইকেটে ১৫৩ রান তুলতে সমর্থ হয়। বিনুরা ফার্নান্দো ১৯ রানে ৪ উইকেট নেন। পারভেজ হোসেন ইমন ৪৮, স্যাম বিলিংস ৩৭, আফিফ হোসেন ২১ ও ক্রিস ওকস ১৫ রান করেন।









