ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠেছে পাঞ্জাব কিংস। রোববার রাতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে ১১ বছর পর ফাইনালে উঠল প্রীতি জিনতার দল।
আগে ব্যাটিংয়ে নেমে ২০২ রানের সৌধ গড়ে মুম্বাই। প্রতিপক্ষকে বড় টার্গেট দিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করে মুম্বাই। যদিও পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ৪১ বলে খেলা ৮৭ রানের মাস্টারস্ট্রোক পাঞ্জাবকে এক ওভার হাতে রেখেই জয় এনে দেন তিনি।
আগামী আহমেদাবাদে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেংগালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব। ২০১৪ সালের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায় পাঞ্জাব।










