রিয়াল মাদ্রিদের সঙ্গে আরো এক বছরের জন্য চুক্তি নবায়ন
করেছেন লুকা মডরিচ। ফলে ২০২৪ সালের গ্রীষ্ম পর্যন্ত স্যান্টিয়াগো বার্নাব্যুতে
থাকছেন তিনি। আজ সোমবার চুক্তি সাক্ষরের ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ।
৩৭ বছর বয়সী ক্রোয়াট মিডফিল্ডারের সঙ্গে রিয়ালের
চুক্তির মেয়াদ এই মাসেই শেষ। এখন চুক্তি নবায়ন না করলে তিনি ফ্রি এজেন্ট হিসেবে
যেকোনো ক্লাবে চলে যেতে পারতেন। আকর্ষণীয় প্রস্তাব ছিল সৌদি আরব থেকে। যদিও তিনি
ইউরোপের শীর্ষ ক্লাবে আরো এক বছর খেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রিয়ালের হয়ে ২০১২ সাল থেকে এখন পর্যন্ত ৪৮৮ ম্যাচ
খেলেছেন মডরিচ। তিনি পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা শিরোপা জিতেছেন। ২০১৮
সালে ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ ফাইনালে তুলে ব্যালন ডি’অর জয় করেন।
চুক্তি নবায়ন করে তিনি টুইট করেছেন,‘হোম, সুইট হোম’।










