গল টেস্টে শ্রীলংকাকে ৪ উইকেটে হারাল পাকিস্তান। ১৩১ রানের টার্গেটে ব্যাট করা পাকিস্তান বুধবার চতুর্থ দিন ৩ উইকেটে ৪৮ রান তুলে মাঠ ছাড়ে। আজ বৃহস্পতিবার পঞ্চম ও শেষ দিন আরো ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রানগুলো তুলে নেয় অতিথি দলটি।
ইমাম-উল-হক হার না মানা হাফসেঞ্চুরিতে (৫০*) পাকিস্তানের জয় নিশ্চিত করেন। এছাড়া প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা সৌদ শাকিল ৩০ ও অধিনায়ক বাবর আজম ২৪ রান করে দলের জয় নিশ্চিত করেন।
স্পিনার প্রবথ জয়সুরিয়া ৫৬ রানে ৪টি ও রমেশ মেন্ডিস ৬২ রানে ১টি উইকেট নেন। লংকানরা প্রথম ইনিংসে ৩১২ ও দ্বিতীয় ইনিংসে ২৭৯ রানে অলআউট হয়। পাকিস্তান প্রথম ইনিংসে ৪৬১ রান তুলে নিলে ১৪৯ রানের লিড পায়। দুই ইনিংস মিলে তাই শ্রীলংকার লিড দাঁড়ায় ১৩০ রানের।
লংকান স্পিনের মুখে খানিকটা পরীক্ষায় পড়লেও টার্গেট ছোট বলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাবর আজমের দল। ম্যাচসেরা হয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা পাকিস্তানি ব্যাটার সৌদ শাকিল।২৪ জুলাই কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
উল্লেখ্য, গত বছর একই সময়ে শ্রীলংকার মাঠে দুই দল দুটি টেস্টের সিরিজ খেলেছিল।সেবার সিরিজটা ড্র হয় ১-১-এ।










