ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে
এই প্রথম অধিনায়ক হিসেবে দুই ভাই একে অপরের মুখোমুখি হলেন। ভারতীয় ক্রিকেটার ক্রুনাল
পান্ডিয়া ও হার্দিক পান্ডিয়া। লোকেশ রাহুলের অনুপস্থিতিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টকে
নেতৃত্ব দিচ্ছেন স্পিনার ক্রুনাল, আর গুজরাট লায়ন্সের নিয়মিত অধিনায়ক অলরাউন্ডার
হার্দিক। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই ভাইয়ের মুখোমুখিতে টস জিতে
ফিল্ডিং নেন ক্রুনাল।
ম্যাচে বড় ভাইয়ের দলকে ৫৬ রানে হারায়
হার্দিকের দল। আগে ব্যাটিং করে ২ উইকেটে ২২৭ রান তোলে গুজরাট। জবাবে লক্ষ্ণৌ ৭
উইকেটে ১৭১ রান তুলতে সমর্থ হয়।
টি২০ ক্রিকেটের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার
দুই ভাই টস করতে নামলেন। এর আগের নজিরটা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে। ০১৫-১৬ মৌসুমে বিগ
ব্যাশের ম্যাচে সিডনি থান্ডারের পক্ষে মাইক হাসি ও মেলবোর্ন স্টারসের পক্ষে ডেভিড
হাসি টস করেছিলেন। তাদের পর পান্ডিয়া ভ্রাতৃদ্বয়।
আজকের এই জয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের
শীর্ষস্থান সংহত করেছে গুজরাট। অন্যদিকে, ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে
ছিল লক্ষ্ণৌ।
আজ রাতের ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস (১০
ম্যাচে ১০) ও হায়দরাবাদ সানরাইজার্স (৯ ম্যাচে ৬)।










