ভারতের মাটিতে বাংলাদেশ না খেলায় চলতি দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে হঠাৎই সুযোগ পেয়ে যায় স্কটল্যান্ড। ইউরোপের এ দলটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে লড়াই করে হেরেছে। আজ সোমবার কলকাতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা প্রথম জয় তুলে নিল। নবাগত ইতালিকে ৭৩ রানে হারিয়েছে স্কটিশরা।
আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৭ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জর্জ মানসি ৫৪ বলে ৮৪, ব্র্যান্ডন ম্যাকমুলেন ১৮ বলে ৪১ ও মাইকেল জোনস ৩০ বলে ৩৭ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা মানসির তৃতীয় ফিফটি। তিনি টপকে গেছেন ম্যাকমুলেনকে।
২০৮ রান তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় ইতালি। বেন মানেতি ৩১ বলে ৫২ ও হ্যারি মানেসি ২৫ বলে ৩৭ রান করেন।
আজ বিকাল সাড়ে ৩টায় শ্রীলংকার কলম্বোয় মুখোমুখি হবে ওমান ও জিম্বাবুয়ে এবং সন্ধ্যায় আহমেদাবাদে কানাডা খেলবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।









