চীনের ১৩ বছর বয়সী সাঁতারু ইউ জিদি এশিয়ান গেমসে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দু দুটি স্বর্ণ জয়ের পাশাপাশি গেমস রেকর্ড গড়েছেন।

আগামী মাসে ১৪ বছরে পা দিতে যাওযা এ স্কুলছাত্রী রোববার নারীদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ৫.০৮ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছেন। আজ সোমবার মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে ২ মিনিট ৬.১০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন তিনি। ২ মিনিট ৫.৭০ সেকেন্ড টাইমিং করে এ ইভেন্টে বিশ্ব রেকর্ডটা কানাডার সামার ম্যাকিন্টশের।

রোববার জিতেছেন ক্যারিয়ারের প্রথম বড় কোনো শিরোপা। আজ আরেক সাফল্য দুই বছর পর অনুষ্ঠিতব্য লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে তাকে নিয়ে আরো বড় স্বপ্ন দেখছে চায়না। পদক পাওয়ার পর হাসিমুখে ইউ বলেন, এটা মোটামুটি হয়েছে।

AP26264352236683

গত বছর মাত্র ১২ বছর বয়সে রিলে ইভেন্টে ব্রোঞ্জ জিতে ইউ বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী পদকজয়ী হয়েছিলেন।

এবারের এশিয়ান গেমসে যে তিনটি খেলা টোকিওতে অনুষ্ঠিত হচ্ছে, সাঁতার তার মধ্যে অন্যতম। গেমসের বাকি প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হচ্ছে নাগোয়া ও আইচি প্রিফেকচারে।

পুলে চীনই সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথম দিন সাতটি সোনার মধ্যে ছয়টিই জিতে নিয়েছে চীন। আজ সোমবারও এখন পর্যন্ত পাঁচটি স্বর্ণ জিতে নিয়েছে চীনারা। তিন বছর আগে হাংজুতে এশিয়ান গেমসে সাঁতারের পুল থেকে মোট ২৮টি স্বর্ণ জিতেছিল চীন। সেবার দক্ষিণ কোরিয়া ছয়টি ও জাপান পাঁচটি স্বর্ণ পেয়েছিল।