গতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডন শিরোপা
জিতলেন কার্লোস আলকারাজ। এটা তার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা।
এই জয়ে তিনি অপেক্ষায় রাখলেন জোকোভিচকে। মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ডস্লাম
শিরোপা ছোঁয়ার স্বপ্ন নিয়ে আজ কোর্টে নেমেছিলেন সার্বিয়ান খেলোয়াড়টি। তবে তাকে
১-৬, ৭-৬ (৮/৬), ৬-১, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে দেন স্পেনের ২০ বছর বয়সী খেলোয়াড়
আলকারাজ।
জোকোভিচ সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন। এবার জিতলে তিনি রজার ফেদেরারের আট
শিরোপার রেকর্ড ছুঁয়ে ফেলতেন।
তৃতীয় কনিষ্ঠতম খেলোয়াড়
হিসেবে উইম্বলডন জিতলেন আলকারাজ। বরিস বেকার ১৯৮৬ সালে ১৭ বছর বয়সে ও বিওন বোর্গ
১৯৭৬ সালে ২০ বছর বয়সে উইম্বলডন জিতেছিলেন। তাদের পরেই এখন আলকারাজ।










