এশিয়ান কাপ বাছাইয়ে নামার আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে নেমেছিল বাংলাদেশ। ম্যাচে বদলে যাওয়া বাংলাদেশকে দেখেছে ভুটান। নতুনরূপে সাজানো জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে জামাল ভূঁইয়ার দল। প্রথমার্ধের প্রথমদিকে হামজা চৌধুরীর ‘অভিষেক’ গোলের পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দ্বিতীয় গোলটি করেন সোহেল রানা। বিপরীতে হাতেগোনা দুই-একটি আক্রমণ করতে পেরেছে ভুটান।
ম্যাচে অভিষেক হয় ইতালি প্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম ও কানাডা বংশোদ্ভূত মিডফিল্ডার সৈয়দ কাজেম শাহ কিরমানির। দ্বিতীয়ার্ধে অভিষেক হয় আরেক ফরোয়ার্ড আল আমিনের। সঙ্গে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মাটিতে অভিষেক ম্যাচ খেলে ফেললেন হামজা চৌধুরী।
বাংলাদেশ শুরু থেকে ভুটানকে আক্রমণের ওপর রাখে। পঞ্চম মিনিটে অভিষেক গোল পেয়েছেন হামজা চৌধুরী।
বদলি নামা শেখ মোরসালিন ৪৮ মিনিটে ডি বক্সের মাঝে বল পান। ফাহমিদুলের দেয়া বল জালে জড়াতে পারেননি তিনি। পরের মিনিটে গোল করেন সোহেল রানা সিনিয়র।










