টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রতিপক্ষ দলগুলো বার্তা দিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা তিন জয়ে ৩-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। আজ রোববার আসামের গুয়াহাটিতে ১৫৪ রানের টার্গেট মাত্র ১০ ওভারেই ছুঁয়ে ফেলে দলটি। ১০ ওভারে মাত্র দুই উইকেটে ১৫৫ রান তুলে নেয় সূর্যকুমার যাদবের দল।
আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫৩ রান তুলতে সমর্থ হয় নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ৪০ বলে ৪৮, মার্ক চ্যাপম্যান ২৩ বলে ৩২ ও মিচেল স্যান্টনার ১৭ বলে ২৭ রান করেন। জশপ্রীত বুমরাহ ১৭ রানে তিনটি, রবি বিষ্ণোই ১৮ রানে দুটি ও হার্দিক পান্ডিয়া ২৩ রানে দুটি উইকেট নেন।
জবাব দিতে নেমে প্রথম বলেই সাঞ্জু স্যামসনকে হারায় ভারত। দ্বিতীয় উইকেটে ১৭ বলে ৫৩ রান তুলে নেয় স্বাগতিকরা। ইশান কিশান ১৩ বলে ২৮ রান করে ফিরে যান সাজঘরে। কিউইরা এরপর শুধু বল কুড়িয়েছে। ৪০ বলে ১০২ রানের অনবদ্য এক জুটিতে ভারতকে জয় এনে দেন অভিষেক শর্মা ও সূর্যকুমার। এ দুজনই বিস্ফোরক ব্যাটিং করেন। অভিষেক ১৪ বলে ফিফটি করেন। তিনি শেষ পর্যন্ত ২০ বলে ৬৮ রান করেন ৭ বাউন্ডারি ও ৫ ছক্কায়। সূর্যকুমার ২৬ বলে ৪৭ রান করেন ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায়।
বুধবার বিশাখাপত্নমে চতুর্থ ও শনিবার তিরুভানান্তাপুরমে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।









