ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটিং ব্যাটার ও উইকেটকিপার নিকোলাস পুরান মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ৬১টি ওয়ানডে ম্যাচ খেলে ১৯৮৩ রান ও ১০৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২২৭৫ রান করেছেন তিনি। তিনি বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পাননি পুরান। এছাড়া ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ার পর তাকে আর ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে ডাকা হয়নি।

সোমবার এক বিবৃতিতে পুরান বলেছেন, ‘অনেক ভাবনা-চিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ভালোবাসার এ খেলাটি আমাকে অনেক আনন্দ, অবিস্মরণীয় মুহূর্ত আর ওয়েস্ট ইন্ডিজের মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছে। প্রতিবার মেরুন রঙা এ জার্সি পরে জাতীয় সংগীত গাওয়া আর মাঠে নামার অনুভূতি আমার কাছে অন্যরকম। দলটিকে নেতৃত্ব দেয়ার স্মৃতিটুকু আমার হৃদয়ে চির জাগরূক থাকবে।’