ইংল্যান্ডের বার্মিংহামে আজ শুক্রবার শুরু হয়েছে ২২তম কমনওয়েলথ গেমস। এই প্রতিযোগিতায় প্রথম স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করলেন ইংল্যান্ডের অ্যালেক্স ই। পুরুষ ট্রায়াথলনে শ্রেষ্ঠত্ব দেখান তিনি।

 

শেষ মুহূর্তের নাটকীয়তায় স্বর্ণ জয় করেন ই। ৫ কিলোমিটার দৌড়ে হেইডেন উইলডে ১৬ সেকেন্ডের ব্যবধানে এগিয়ে ছিলেন। উইলডের ১০ সেকেন্ডের জরিমানা হওয়ার সুযোগ নিয়ে এই ব্যবধান ঘুচিয়ে ফেলেন অ্যালেক্স ই। পাশে সরে গিয়ে ইংলিশম্যানকে জায়গা করে দেয়ার পর একাকী ফিনিশিং লাইন অতিক্রম করেন অ্যালেক্স ই।

 

জয় শেষে অ্যালেক্স ই বলেন, আমি যারপরনাই খুশি। এটি (প্রথম স্বর্ণ) আমি হবো তা ভাবিনি। ট্রায়াথলেট হওয়ায় আমি অত্যন্ত কৃতজ্ঞ আর গর্বিত। ট্রায়াথলনের জন্য আজ অবিশ্বাস্য এক দিন এবং আমি প্রথম ইভেন্টের বিজয়ী হওয়ায় সীমাহীন গর্বিত।

 

ট্রায়াথলন এমন একটি খেলা যাতে রয়েছে সাঁতার, সাইক্লিং আর দৌড়।

 

১১ দিনের এই আসরে আজ প্রথম দিন মোট ১৬টি স্বর্ণের নিষ্পত্তি হবে, যার প্রথমটি জিতে নেন অ্যালেক্স ই। এরপর আরো ১৫টি স্বর্ণের নিষ্পত্তি হবে।

 

২০টি ক্রীড়ার ২৮০ ইভেন্টে স্বর্ণের লড়াই হবে বার্মিংহামে।