টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা পেল নিউজিল্যান্ড। আজ রোববাব চেন্নাইয়ে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে কিউইরা।
আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রান তোলে আফগানিস্তান। গুলবাদিন নায়েব ৩৫ বলে ৬৩, সেদিকুল্লাহ আতাল ২৪ বলে ২৯ ও রহমানুল্লাহ গুরবাজ ২২ বলে ২৭ রান করেন। জবাবে টিম সেইফার্ট (৪২ বলে ৬৫) ও গ্লেন ফিলিপস (২৫ বলে ৪২) ভিত গড়ে দেয়ার পর মার্ক চাপম্যান (১৪ বলে ২৫*) ও ড্যারিল মিচেলের (৮ বলে ১৭*) ব্যাটে জয় পায় কিইউরা।
আজ বিকাল সাড়ে তিনটায় কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল।









