বাংলাদেশের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া স্কটল্যান্ড আজ কলকাতার ইডেন গার্ডেনসে চোখ রাঙাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজকে। যদিও দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা কোনো অঘটনের শিকার হয়নি। রোমারিও শেফার্ড হ্যাটট্রিক করে দারুণ এক জয় এনে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। তাদের ১৮২ রানের জবাবে স্কটিশরা ১৪৭ রানে গুটিয়ে গেছে। ৩৫ রানের এ জয়ে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করেছে ক্যারিবীয়রা।
১৭তম ওভারের তৃতীয় বলে ক্রসকে, তৃতীয় বলে লিয়াস্ককে ও চতুর্থ বলে ডেভিডসনকে সাজঘরে ফিরিয়েছেন শেফার্ড।
এর আগে ব্যাট করতে নেমে শ্লথগতির সূচনার পর ৫ উইকেটে ১৮২ রানের পুঁজি গড়েছে ক্যারিবীয়রা। শিমরন হেটমায়ের ৩৬ বলে ৬৪ রান করেন। এছাড়া ব্র্যান্ডন কিং ৩০ বলে ৩৫, শেরফান রাদারফোর্ড ১৩ বলে ২৬ ও রভম্যান পাওয়েল ১৪ বলে ২৪ রান করেন। ব্র্যাড কারি ২৩ রানে ২ উইকেট নেন।









