উইম্বলডনের টানা চতুর্থ শিরোপা জয়ের কাছাকাছি
নোভাক জোকোভিচ। গতকাল শুক্রবার পুরুষ এককে ব্রিটেনের ক্যামেরন নরিকে হারিয়ে প্রতিযোগিতার
ফাইনালে উঠেছেন এই সার্বিয়ান তারকা। সেমিফাইনালে ২-৬, ৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে নরিকে হারান জোকোভিচ। আগামীকাল রোববার টানা চতুর্থ ও
সব মিলে সপ্তম শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে আমেরিকান টেনিস তারকা নিক কিরগিওসের
মুখোমুখি হবেন নোভাক।
কিরগিওসের কপাল ভালো যে, তিনি সেমিফাইনালে কোর্টে না নেমেই
ফাইনালে উঠে গিয়েছেন। শেষ চারে রাফায়েল নাদালের মুখোমুখি হওয়ার কথা ছিল তার।
কিন্তু এর আগেই চোটের কারণে প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেন স্প্যানিশ তারকা।
ফাইনালে জিতলে ৩৫ বছর বয়সী জোকোভিচ
২১তম গ্র্যান্ড স্ল্যামের মালিক হবেন। সেটি হলে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জেতার
তালিকায় রাফায়েল নাদালের পর অবস্থান হবে তার। নাদাল ২২টি জিতে চূড়ায় অবস্থান
করছেন।
সেমিফাইনালে প্রথম সেটে জোকোভিচকে ২-৬
গেমে হারিয়ে চমকে দেন নরি। কিন্তু পরের
তিন সেটে সার্বিয়ান জোকোভিচ বুঝিয়ে দেন কেন টেনিসের শীর্ষ তারকা। ঘুরে দাঁড়িয়ে
পরবর্তী তিন সেট জিতে নেন ৬-৩, ৬-২, ৬-৪ গেমে।










