রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। আজ মঙ্গলবার রাতের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা রাজশাহীকে ১৩৩ রানে অলআউট করে দেয় চট্টগ্রাম। এ রান তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে নাম লিখিয়েছে চট্টগ্রাম।
এর আগে দুই ওপেনার তানজিদ হাসান (৪১) ও সাহিবজাদা ফারহান (২১) আউট হওয়ার পরই কঠিন বিপদে পড়ে রাজশাহী। দলটির মিডল অর্ডার শোচনীয়ভাবে ব্যর্থ হয়। তিনে নামা নাজমুল ৮ রান করার পর মুশফিকুর রহিম শূন্য, আকবর আলী ৩, জেমস নিশাম ৬ ও রায়ান বার্ল ৩ রান করেন। লড়াকু সংগ্রহ করতে না পারা রাজশাহীকে হারতে হয়েছে।
বুধবার আরেকটি সুযোগ পাবে রাজশাহী। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তারা মুখোমুখি হবে সিলেট টাইটানসের।









