আর মাত্র ৯১ দিন পর কাতারে শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০২২। মধ্যপ্রাচ্যে এ প্রথম কোনো ফুটবল বিশ্বকাপ আসর বসছে বলে এ নিয়ে উন্মাদনার যেন শেষ নেই। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, এখন পর্যন্ত কাতার বিশ্বকাপের ২৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি হয়েছে। সর্বশেষ ধাপে গত ৫ জুলাই থেকে ১৬ আগস্টের মধ্যে ৫ লাখ ৩০ হাজার ৫৩২ টিকিট বিক্রি হয়েছে।
ফিফা জানিয়েছে, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নাগরিকদেরই সবচেয়ে বেশি টিকিট কিনতে দেখা গিয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে, তাদের হাতে বিক্রির জন্য আরো ৩০ লাখ ১০ হাজার ৬৭৯টি টিকিট আছে। বিশ্বকাপ শুরুর আগে শেষ মুহূর্তে এসব টিকিট ছাড়া হবে।
গত জুনে ফিফা জানায়, টিকিটের প্রচণ্ড চাহিদা এবং ওই সময় পর্যন্ত ১২ লাখের মতো টিকিট বিক্রি হয়েছে। আগস্টের শেষদিকে এসে টিকিট বিক্রি প্রায় দ্বিগুণ হয়ে গেল।
আগামী ২০ নভেম্বর কাতার-একুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২।










