উইম্বলডনে ছেলেদের এককে ফাইনালে
উঠলেন নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ। আজ সেমিফাইনালে জোকোভিচ ৬-৩, ৬-৪, ৭-৬ (৭/৪)
গেমে ইতালির ইয়ান্নিক সিনারকে ও আলকারাজ ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে রাশিয়ার দানিল মেদভেদেভকে
হারিয়ে ফাইনালে ওঠেন। এটা ২০ বছর বয়সী আলকারাজের প্রথম উইম্বলডন ফাইনাল।
রোববার ফাইনালে বর্তমান
চ্যাম্পিয়ন জোকোভিচের মুখোমুখি হবেন বিশ্বের এক নম্বর র্যাংকধারী খেলোয়াড় আলকারাজ।
এ নিয়ে টানা পঞ্চমবারের মতো
উইম্বলডন ফাইনালে উঠেছেন ৩৬ বছর বয়সী জোকোভিচ। এখন রজার ফেদেরারের আট শিরোপার
রেকর্ড ছোঁয়ার হাতছানি তার সামনে। রোববার জিতলেই তিনি ফেদেরারের সমান আটটি
উইম্বলডন শিরোপার মালিক হবেন। সেইসঙ্গে ২৪তম গ্র্যান্ডস্লাম শিরোপাও ধরা দেবে তার
কাছে।
এদিকে, শনিবার সন্ধ্যায়
মেয়েদের ফাইনালে মুখোমুখি হবেন তিউনিসিয়ার ওন্স জাবের ও চেক রিপাবলিকের মারকেতা
ভনরোসোভা।










