বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তিন জয় তুলে নিল রংপুর রাইডার্স। আজ সোমবার সন্ধ্যার ম্যাচে টস জিতে চট্টগ্রাম রয়্যালসকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দলকে ১৭০ রানের টার্গেট ছুড়ে দেয় চট্টগ্রাম। ইনফর্ম অ্যাডাম রসিংটন ৫৮ ও হাসান নওয়াজ ৪৬ রান করেন। যদিও এ রান তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় তুলে নেয় রংপুর।
রংপুরের জয়ের নায়ক কাইল মায়ার্স। ২৫ বলে ৫০ রান করে তিনি ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন। এছাড়া মাহমুদউল্লাহ ১৯ বলে ৩০, ডেভিড মালান ৩০ বলে ৩০ ও খুশদিল শাহ ১২ বলে ২২ রান করেন।
এ নিয়ে টানা তিন ম্যাচ জিতে টেবিলের শীর্ষে উঠে গেছে রংপুর। ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে চট্টগ্রাম। আর ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে সিলেট টাইটানস।








