মাঝে রেসে যোগ দেন আর্লিং হালান্ড। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোলে তিনি ধরে ফেলেন মেসি ও এমবাপ্পেকে। তিনজনেরই দাঁড়ায় সমান ৭ গোল। গতকাল আটলান্টায় মিসরের বিপক্ষে এক গোল করে আবার শীর্ষে উঠে গেলেন মেসি। ৮ গোল নিয়ে তিনি গোল্ডেন বুট জয়ের রেসে এখন সবার শীর্ষে। এমবাপ্পে ও হালান্ডের গোল ৭টি করে।
গতকাল ম্যাচের শুরুর দিকে পেনাল্টি মিস করলেও ৮৩ মিনিটে দুর্দান্ত এক গোলে মেসি সমতা আনেন আর্জেন্টিনার পক্ষে। পরে এনজো ফার্নান্দেজের গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জয় নিয়ে মাঠ ছাড়ে।
বৃহস্পতিবার মরক্কোর বিপক্ষে খেলবে ফ্রান্স। ওই ম্যাচে গোল পেলে মেসিকে ধরে ফেলবেন কিংবা টপকে যাবেন এমবাপ্পে। পরদিন রাতে নরওয়ে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। হালান্ডেরও সুযোগ আছে শীর্ষে ফেরার কিংবা মেসিকে ধরার।









