সংযুক্ত আরব আমিরাতে ২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপ টি২০। এ আসর শুরুর আগ মুহূর্তে বাংলাদেশ দলে চোটাঘাত। চোটের কারণে এশিয়া কাপই শেষ হয়ে গেল তরুণ পেসার হাসান মাহমুদের। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিল্ডিং অনুশীলনের সময় তিনি গোড়ালিতে চোট পান। এতে তিন সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে এ তরুণ পেস বোলারকে।

এদিকে পাকিস্তান দল থেকে ছিটকে গেছেন সর্বশেষ টি২০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। অন্যদিকে, দিনেশ চান্দিমালকে নিয়ে গতকাল এশিয়া কাপের দল ঘোষণা করেছে শ্রীলংকা। এ বছর জানুয়ারির পর আর টি২০ খেলেননি চান্দিমাল। গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ থেকে তিনি বাদ পড়েন।

এশিয়া কাপের স্কোয়াড

বাংলাদেশ: সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, এনামুল হক, এবাদত হোসেন, মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, নুরুল হাসান, পারভেজ হোসেন ইমন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ।

শ্রীলংকা: দাসুন শানাকা (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, দানুস্কা গুনাতিলকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চারিত আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষে, আসেন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ থিকসানা, জেফরি ভ্যান্ডারসে, প্রবীন জয়াবিক্রমা, দুষ্মন্ত চামিরা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাতিরানা, নুয়ানিদু ফার্নান্দো।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, অর্শদীপ সিং, রবিচন্দ্র অশ্বিন, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, দিনেশ কার্তিক, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, রবি বিষ্ণু, সূর্যকুমার যাদব।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।

আফগানিস্তান: মোহাম্মদ নবী (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আজমতুল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকি, হাশমতুল্লাহ শহিদি, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নবীন উল হক, নূর আহমাদ, রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান, সামিউল্লাহ শেনওয়ারি।