জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসে আজ সোমবার ছেলেদের কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।

জাপানের তোখাই সিটিজেন জিমনেসিয়ামে গ্রুপ ‘এ’ র প্রথম ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে জমজমাট লড়াই হয়। প্রথমার্ধে ১৭-১৬ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়ায় লাল-সবুজরা। এতে দক্ষিণ কোরিয়ার ওপর চাপ তৈরি হয়। দ্বিতীয়ার্ধে ২২-১৯ পয়েন্টে এগিয়ে থাকে বাংলাদেশ। দুই অর্ধ মিলিয়ে বাংলাদেশ জিতেছে ৩৯-৩৫ পয়েন্ট ব্যবধানে।

দক্ষিণ কোরিয়াকে দুবার অলআউট করে ৪ পয়েন্ট পায় বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশকে একবার অলআউট করে দক্ষিণ কোরিয়া পায় ২ পয়েন্ট। এছাড়া, উভয় দলই একটি করে সফল ‘সুপার ট্যাকল’ থেকে ২ পয়েন্ট করে পেয়েছে।

আজ বিকালে নিজেদের দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হয়েছে হবে বাংলাদেশ। খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।