‘বণিক বার্তা-ওয়ালটন বিশ্বকাপ ক্রিকেট কুইজ-২০২৩’-এ অংশ নেন অগণিত পাঠক ও ক্রীড়া অনুরাগী। দুই পর্বের এ কুইজের ড্র গতকাল বণিক বার্তার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। ড্রতে ভাগ্যবান বিজয়ী হিসেবে প্রথম পর্বের প্রথম পুরস্কার ওয়ালটন রেফ্রিজারেটর পেয়েছেন কুমিল্লার আকলিমা আক্তার ও দ্বিতীয় পর্বের কুইজে প্রথম পুরস্কার ওয়ালটন ৪৩ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন ঢাকার মো. বাদশা। 

প্রথম পর্বের দ্বিতীয় পুরস্কার ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন ঢাকার খিলক্ষেতের নুসাইবা, তৃতীয় পুরস্কার ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন বাড্ডার লিরা। চতুর্থ পুরস্কার ওয়ালটন রাইস কুকার জিতেছেন মোট পাঁচজন। তারা হলেন চট্টগ্রামের মো. বাবুল, উত্তরা ঢাকার হুমাউন, ধানমন্ডি ঢাকার হাবিব, বরিশালের আসাদুল ও ছাগলনাইয়া ফেনীর তানজিলা। পঞ্চম পুরস্কার ওয়ালটন ব্লেন্ডারজয়ী পাঁচজন হলেন সাভারের শিল্পী, ইসলামপুর ঢাকার জেসমিন আক্তার, যাত্রাবাড়ী ঢাকার রুহামা, টিঅ্যান্ডটি কলোনির সানি ও চট্টগ্রামের সুলগ্না দাশ। 

প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও পাঠকের বিপুল সাড়া মেলে। কুইজের এই পর্বে হাজার হাজার কুপন জমা পড়ে। এই পর্বের দ্বিতীয় পুরস্কার ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন ঢাকার মিরপুরের হানিয়া, তৃতীয় পুরস্কার ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন রামগড় লক্ষ্মীপুরের মোবারক খান। চতুর্থ পুরস্কার ওয়ালটন গ্যাস স্টোভ জিতেছেন মোট পাঁচজন। তারা হলেন ফেনীর ইয়াছমিন আক্তার, চট্টগ্রামের সালমা আক্তার, চট্টগ্রামের রাজীব দাশ চৌধুরী, পান্থপথ ঢাকার মাবরুক আলম ও ঢাকার রুনী। পঞ্চম পুরস্কার ওয়ালটন রাইস কুকার বিজয়ী পাঁচজন হলেন মহাখালী ঢাকার তাওহীদ, আরামবাগ ঢাকার জীবন, কুমিল্লার তানিয়া, গাজীপুরের মারোয়া ও খিলগাঁও ঢাকার মোতমাইন্না। 

কুইজের ড্র অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস) রবিউল ইসলাম মিল্টন ও এডিশনাল ডিরেক্টর (ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন) মো. মামুন মিয়া। 

বণিক বার্তার পক্ষে উপস্থিত ছিলেন প্রধান প্রতিবেদক মো. বদরুল আলম, জ্যেষ্ঠ সহসম্পাদক শানজিদ অর্ণব ও রকিবুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মঞ্জুর হোসাইন, সহকারী মহাব্যবস্থাপক (বিসিসি অ্যান্ড ই) আমিনুল ইসলাম, অর্থ ও হিসাব বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. শাফিউল আজম খান, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান মৃদুল, মো. রাকিবুল আলম, মো. ওমর ফারুক, সাঈদ উদ্দিন আহমেদ রনি, মো. কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

ড্র শেষে অনুভূতি ব্যক্ত করে ওয়ালটনের কর্মকর্তা রবিউল ইসলাম মিল্টন বলেন, ‘আমি অনেক জায়গায় শুনি যে পত্রিকার দিন শেষ। কিন্তু এ বছর আমি এখন পর্যন্ত ১০টি পত্রিকায় বিশ্বকাপ কুইজের ড্র অনুষ্ঠানে গিয়েছি। এসব জায়গায় গিয়ে মনে হয়েছে, পত্রিকার আবেদন এখনো রয়ে গেছে। নাহলে তো এত এত মানুষ কুইজে অংশ নিত না। বণিক বার্তা বাংলাদেশের প্রথম শ্রেণীর একটা দৈনিক। বণিক বার্তার সঙ্গে আমাদের পথচলা অনেক আগে থেকেই। আগেও বেশ কয়েকটি কুইজে আমরা বণিক বার্তার সঙ্গে ছিলাম। বণিক বার্তার সঙ্গে আমাদের অত্যন্ত চমৎকার সম্পর্ক। এ সম্পর্ক বজায় থাকবে বলে আশা করি আমি।’