এবার উইম্বলডনের সেমিফাইনালে তিনি হেরে গেলেন ইতালির ইন্নানিক সিনারের কাছে। শুক্রবার রাতের ম্যাচে ৩৯ বছর বয়সী সার্বিয়ান সুপারস্টারকে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারান বর্তমান চ্যাম্পিয়ন সিনার।
জোকোভিচের সামনে দুটি রেকর্ডের হাতছানি ছিল। উইম্বলডনে রজার ফেদেরারের আটটি শিরোপার জয়ের রেকর্ড ছোঁয়া ও সব মিলিয়ে ২৫তম গ্র্যান্ড স্লাম জয় করা। তবে দুটি রেকর্ডের জন্যই তার অপেক্ষা বাড়ল। সিনারের তারুণ্য, শক্তি আর নিখুঁত টেনিসের কাছে হার মানেন জোকোভিচ।
তৃতীয় সেটের মাঝামাঝি সময়ের আগে জোকোভিচকে কোনো ব্রেক পয়েন্টের কাছাকাছিও যেতে দেননি। সেটিও আবার দুর্দান্ত এক এইস মেরে জোকোভিচকে থামিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত সরাসরি সেটে ম্যাচটি জিতে নেন।
ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে উইম্বলডনে একাধিক ফাইনালে উঠলে সিনার। আজ ছেলেদের এককে ফাইনালে তিনি মুখোমুখি হবেন জার্মানির আলেক্সান্ডার জেভেরেভের। ব্রিটেনের আর্থার ফেরিকে হারিয়ে জেভেরেভ উঠেছেন ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ড স্লাম ফাইনালে।
গতকাল রাতে মেয়েদের এককে অল-চেক ফাইনালে মুখোমুখি হন লিন্ডা নস্কোভা ও ক্যারোলিনা মুচোভা। এ নিয়ে চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো উইম্বলডনের শিরোপা জিতলেন কোনো চেক খেলোয়াড়। ২০২৩ সালে মার্কেতা ভনদ্রোসোভা ও ২০২৪ সালে বারবোরা ক্রেসিকোভা অল ইংল্যান্ড ক্লাবে শিরোপা জয় করেন।









