এটা চলতি বিশ্বকাপে তার সপ্তম ও সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২০তম গোল। আন্তর্জাতিক ফুটবলে এটা মেসির ১২৪তম গোল। ১৪৬ গোল করে রেকর্ডের অধিকারী ক্রিস্টিয়ানো রোনালদো।

বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালেন মেসি। এটা বিশ্বকাপের রেকর্ড। তিনি প্রথম খেলোয়াড় হিসেবে দুটি বিশ্বকাপে সাত কিংবা তার বেশি গোল করেছেন। এছাড়া প্রথম ফুটবলার হিসেবে নকআউটে টানা পাঁচ ম্যাচে গোল করেছেন। এদিনই প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার কীর্তি গড়েন মেসি। বিশ্বকাপ ইতিহাসে মেসির ২০ গোল আর কিলিয়ান এমবাপ্পের ১৮ গোল। চলতি আসরেও এমবাপ্পেকে টপকে এককভাবে শীর্ষে উঠে গোল্ডেন বুটের দাবি জোরালো করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। ফ্রান্স অধিনায়ক করেছেন ছয় গোল। এছাড়া ইংল্যান্ডের হ্যারি কেন ও নরওয়ের আর্লিং হালান্ড উভয়ই করেছেন পাঁচ গোল।

চার গোল আছে ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, ওসমান দেম্বেলে, ইসমাইলা সার ও মিকেল ওয়ারজাবালের।