সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের সঙ্গে লড়াইটাও করতে পারেনি। ৩৭ রানের বড় হারে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টি তাই পরিণত হয়েছে টাইগারদের জন্য বাঁচামরার লড়াইয়ে। এই ম্যাচে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। পাকিস্তান প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ দল আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে। দলে ঢুকেছেন মেহেদী হাসান মিরাজ। বাদ পড়েছেন সহ–অধিনায়ক মেহেদী হাসান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামী হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

পাকিস্তানের একাদশ : সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস।