সিঙ্গাপুরের কাছে হেরে এএফসি এশিয়া কাপ বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ। আজ মঙ্গলবার সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছে লাল-সবুজরা।
ম্যাচের ৩১ মিনিটে হরিশ স্টুয়ার্টের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে নিজেদের গোলবার অক্ষত রাখতে সমর্থ হলেও প্রতিপক্ষের জালে বল পাঠাতে ব্যর্থ হয় বাংলাদেশ।
বাছাইপর্বে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ। এছাড়া, হামজা-জামালরা তিনটিতে হেরেছেন, ড্র করেন বাকি দুটি ম্যাচ। সব মিলিয়ে পয়েন্ট ৫ নিয়ে ‘সি’ গ্রুপে টেবিলের তিনে থেকে শেষ করল হাভিয়ের কাবরেরার দল। আগেই মূল পর্বে ওঠা সিঙ্গাপুরের পয়েন্ট ১৪। মূল পর্বে উঠতে ব্যর্থ হংকং, বাংলাদেশ ও ভারত।
আজ গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে ভারত ও হংকং।
সাফের আরেক দল শ্রীলংকা দারুণ এক জয়ে মিশন শেষ করল শ্রীলংকা। তারা আজ ৩-১ গোলে হারিয়েছে চায়নিজ তাইপেকে। ৬ ম্যাচ থেকে ৩টি জয় তুলে নিয়েছে সিংহলিজরা।










