সিলেটে সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টি হওয়া বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা বিলম্বিত হয়। প্রথম সেশনে খেলাই হয়নি। বেলা একটায় খেলা শুরু হয়। এই সেশনে ২৮.৪ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছে বাংলাদেশ। সব মিলে স্বাগতিক দলের সংগ্রহ ১৫৫/৪। লিড ৭৩ রানের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪৪ রানে অপরাজিত রয়েছেন।

১ উইকেটে ৫৭ রান নিয়ে খেলা শুরু করা বাংলাদেশ সকালে দ্রুতই হারায় মাহমুদুল হাসান জয়কে (৩৩)। এরপর মুমিনুল ও শান্ত ৬৫ রান যোগ করে স্থিতি আনেন। যদিও মুমিনুল ৪৭ রান করে সাজঘরের পথ ধরেন। বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক মুশফিকুর রহিম হতাশ করেন দলকে। তিনি মাত্র ৪ রান করে সাজঘরের পথ ধরেন। প্রথম ইনিংসেও মুশফিক করেছিলেন ৪ রান।