মাইজিপির মাধ্যমে মোবাইল ব্যালেন্স দিয়ে এশিয়া কাপের ম্যাচ উপভোগের সুযোগ নিয়ে এসেছে গ্রামীণফোন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, সুযোগটি পেতে মাইজিপি প্ল্যাটফর্মের স্পোর্টস সেকশনে গিয়ে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে মোবাইল ব্যালেন্স করতে হবে। এর মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্ম র‌্যাবিটহোলের সাবস্ক্রিপশন নিয়ে মাইজিপি ব্যবহারকারীরা এশিয়া কাপের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।   

এতে আরো জানানো হয়, ক্রিকেটপ্রেমীদের জন্য র‌্যাবিটহোল সাবস্ক্রিপশনে বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে গ্রামীণফোন। ব্যবহারকারীরা ডেইলি প্যাক সাবস্ক্রাইব করতে পারবেন ২০ টাকায়, মাসিক প্যাক সাবস্ক্রাইব করতে পারবেন ৮৯ টাকায় (আগে ছিল ৯৯ টাকা) এবং ছয় মাসের সাবস্ক্রিপশন ৪৪৯ টাকা (আগে ছিল ৪৯৯ টাকা)।

কভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে চার বছর পর অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে ২৭ আগস্ট শুরু হচ্ছে ক্রিকেটের টি২০ সংস্করণের এ আয়োজন। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং বাছাইপর্বের বিজয়ী দল হংকং, এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনে লড়বে এশিয়া কাপে।